
সকাল-সন্ধ্যায় শীত শীত অনুভূতি হলেও দিনের বাকিটা সময় কিন্তু বেশ গরমই থাকছে রাজ্যের আবহাওয়া। তাপমাত্রার এই ওঠাপড়ার মধ্যেই আগামী সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ অপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে।
ফলে তাপমাত্রার ওঠা-নামা আরও কয়েকদিন চললেও ফেব্রুয়ারির শেষ থেকে রাজ্যে পুরো দস্তুর গরম পড়ে যাবে।
