
এরাজ্যে কেউ কেউ আগুন লাগাতে চাইছে। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোদপুরে এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়ে মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ডায়মণ্ড হারবারের সাংসদ। তিনি বলেছেন কেউ কেউ আগুন লাগাতে চাইছে। এরাজ্য কৃষ্টি, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে অশান্তির ঘটনায় বিজেপি তৃণমূলের দুই দলেরই উস্কানি থাকতে পারে বলে মনে করছেন অধীর চৌধুরি। তাঁর কথায় চাকরি বাতিলের থেকে নজর ঘোরাতে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে।
তারজন্য সরকার চুপ থাকছে। জনপ্রতিনিধিরা নিষ্ক্রিয় থাকছেন। বিজেপিও ফায়দা তোলার চেষ্টা করছে।







