আগের দাবিই পূরণ হয়নি, মুখ্যমন্ত্রীর বৈঠকে নেই জুনিয়ররা

0
145

সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তাররা।অনিকেত, দেবাশিস, পুলস্ত্যরা জানিয়েছেন হাসপাতাল কার্যত চিকিৎসক শূন্য করে সোমবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য ফরমান জারি করা হয়েছে। পরবর্তীতে হাসপাতালে রোগীমৃত্যু হলে বা চিকিৎসা পরিষেবা ব্যহত হলে দায় চাপানো হবে জুনিয়রদের ওপরেই। তাঁরা আরও বলেছেন আর জি করকাণ্ডে ৬ মাস পরেও বেশিরভাগ দাবি সামান্য অংশ পূরণ হয়েছে।