আগে নিরাপত্তা, পরে কাজ, আর জি করে বিক্ষোভে নার্সরা

0
150
aage nirapotta pore kaaj
aage nirapotta pore kaaj
আগে নিরাপত্তা, পরে কাজ। দাবি তুলে এবার বিক্ষোভে আর জি করের নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার সকাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ শুরু করেছেন নার্সরা।

রাতে ডিউটিতে যারা ছিলেন তাঁদের বক্তব্য হামলাকারীরা হুমকি দিয়ে গিয়েছেন ফের হামলা চালানো হবে। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। রাতের ডিউটিতে থাকা নার্সিং স্টাফদের বক্তব্য হামলা থেকে বাঁচতে গাইনি ওযার্ড এমনকি বাথরুমে ঢুকে পড়েছিল পুলিশ। রাতের ডিউটিতে থাকা নার্সদের বক্তব্য যাদের নিরাপত্তা দেওয়া কাজ সেই পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হবে ততক্ষণ কাজে যোগ দেবেন না তাঁরা।