আটলান্টিকে তলিয়ে গেলেন অশোকনগরের যুবক

0
86
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আটলান্টিক মহাসাগরে জাহাজ থেকে পড়ে তলিয়ে গিয়েছেন মার্চেন্ট নেভিতে কর্মরত অশোকনগরের বাসিন্দা। বছর ৪৫-র শ্রীকৃষ্ণ সরকারের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর।

জানা গিয়েছে সোমবার গভীর রাতে ইউরোপ থেকে আটলান্টিক মহাসাগরের ওপর থেকে আমেরিকার দিকে যাচ্ছিল শ্রীকৃষ্ণদের জাহাজটি। ইউরোপের মাল্টা পোর্ট এলাকায় জাহাজ থেকে কোনওভাবে জলে পড়ে যান শ্রীকৃষ্ণ। খবর পেয়েই উদ্ধারকারী দল শ্রীকৃষ্ণ সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে উৎকণ্ঠায় রয়েছে পরিবার।

মঙ্গলবার ছেলের জন্মদিন গিয়েছে। সোমবার মধ্যরাতে বাড়িতে কেক কাটার সময় ভিডিও কলে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন।