গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk আড়াই কোটি কর্মসংস্থান, প্রতিশ্রুতি কমলার 

    আড়াই কোটি কর্মসংস্থান, প্রতিশ্রুতি কমলার 

    0
    184
    আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি অন্তত আড়াই কোটি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। আর তাদের করছাড়ের হার ১০ গুণ বাড়বে।
    এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী কমলা হ্যারিস।নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে ডেমোক্র্যাটিক পার্টির জনসভায় কমলা হ্যারিস জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন। ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড়ের সীমা ৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হবে।একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জমানার আর্থিক নীতির সমালোচনা করেছেন কমলা হ্যারিস। তাঁর অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীনই আমেরিকার নাগরিকদের কর্মসংস্থান কমতে শুরু করে।