গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk আতশবাজি প্রদর্শনীতে দুর্ঘটনা, ছাদের কার্নিশ ভেঙে মৃত ২

    আতশবাজি প্রদর্শনীতে দুর্ঘটনা, ছাদের কার্নিশ ভেঙে মৃত ২

    0
    659
    আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে পাকা বাড়ির ছাদের কার্নিশ ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
    এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলেপাড়ায়। তবে পুলিশের আশঙ্কা জখমের সংখ্যা বাড়বে। জানা গিয়েছে, ফি বছরের মতো এবারও দ্বাদশীতে পুরুলিয়া শহরের জেলেপাড়া দুর্গাপুজো কমিটির আতশবাজি প্রদর্শনী চলছিল ওই পুজো কমিটির মন্দির লাগোয়া রাসমেলা মাঠে। এবার ভিড় হয়েছিল অনেকটাই বেশি। তাই রাসমেলা প্রাঙ্গণ ছাড়া বিভিন্ন বাড়ির দেওয়ালে ও ছাদে মানুষজন উঠে পড়েছিলেন। আতসবাজি প্রদর্শনী শেষ হওয়ার ঠিক আগে ওই পাকা বাড়ির ছাদের কার্নিশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাপা পড়ে ২ জন। জখম হয় ১৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ।
    সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

    ছবি সৌজন্যে : নিজস্ব