আত্মসমর্পণ করা উচিত ভাইপো প্রজ্জ্বলের : কুমারস্বামী

0
198
Nephew Prajjal should surrender  Kumaraswamy
Nephew Prajjal should surrender Kumaraswamy
ঠাকুরদার প্রতি নূন্যতম সম্মান থাকলে আত্মসমর্পণ করা উচিত ভাইপো প্রজ্জ্বল রেভান্নার। এমনই মন্তব্য করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী।
সেক্স স্ক্যান্ডালে জড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে ও নাতি।এই আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকা এইচ ডি কুমারস্বামী বলেছেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে প্রজ্জ্বল রেভান্ন যে দেশেই থাকুন না কেন সেখান থেকে ফিরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ দেশে আইনের শাসন রয়েছে। এভাবে লুকোচুরি খেলা বেশিদিন চালিয়ে যাওয়া যাবে না। উল্লেখ্য, কংগ্রেস একাধিকবার দাবি করেছে প্রজ্জ্বল রেভান্নাকে দেশে ফেরাতে পারেন এইচ ডি কুমারস্বামী। কিন্তু জেডিএস নেতার দাবি, অভিযুক্ত ভাইপোর সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এইচ ডি কুমারস্বামীর কথায়, তাঁর বাবা চেয়েছিলেন প্রজ্জ্বল রেভান্না যেন রাজনীতিতে অনেক উন্নতি করে। ঠাকুরদার প্রতি একটুও সম্মান অবশিষ্ট থাকে তাহলে তাঁকে দেশে ফিরতে হবে। লক্ষ লক্ষ মানুষ জেডিএস ভোট দিয়েছেন। তাদের প্রতিও সম্মান করা উচিত। পাশাপাশি নির্যাতিতাদের কাছে ক্ষমা চেয়েছেন এইচ ডি কুমারস্বামী।