আদানিকাণ্ডের ধাক্কা কাটিয়ে ঊর্ধ্বমুখী সেনসেক্স 

0
127
Sensex rebounds after Adani scandal shock
Sensex rebounds after Adani scandal shock
আদানিকাণ্ডের ধাক্কা কাটিয়ে মহারাষ্ট্র ভোটের ফলঘোষণার মুখে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।সপ্তাহের শেষ দিনে একলাফে প্রায় দু’হাজার পয়েন্ট উঠেছে সেনসেক্স।
নিফটি পৌঁছেছে সাড়ে ৫০০ পয়েন্টে। আদানিকাণ্ডের জেরে লক্ষ্মীবারে খাদে নেমেছিল সূচক। সেই ধাক্কা কাটিয়ে শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।শুক্রবার ৭৯ হাজার ১১৭ দশমিক ১১ পয়েন্টে বন্ধ হয় বম্বে স্টক এক্সচেঞ্জ।ফলে সেনসেক্স ১ হাজার ৯৬১ দশমিক ৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে,দিন শেষে নিফটি ২৩ হাজার ৯০৭ দশমিক ২৫ পয়েন্টে এসে থেমেছে। ৫৫৭ দশমিক ৩৫ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। শগত পাঁচ মাসের মধ্যে এই দিনই শেয়ার বাজার সর্বাধিক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম।এদিন ২ হাজার ১৯৪টি স্টকে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। দাম কমেছে ১ হাজার ১৯২টি শেয়ারের। পাশাপাশি, ৭৭টি স্টক অপরিবর্তিত রয়েছে।
বিএসইতে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসি ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, পাওয়ার গ্রিড, বজাজ ফিন্যান্স, বজাজ ফিনসার্ভ এবং টেক মাহিন্দ্রার শেয়ার সবচেয়ে ভাল ফল করেছে।
ছবি  সৌজন্যে :ফেসবুক