
ঘুষকাণ্ড নিয়ে ডামাডোলের মধ্যেই এবার আদানিদের সঙ্গে ১০ হাজার কোটি টাকার কেরলের সিপিএম সরকার।যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
কারণ আদানিদের বিরুদ্ধে ঘুষকাণ্ডকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এর মাঝেই এবার আদানিদের সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়া জোটের শরিকদল সিপিএম। কেরলে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য আদানি গোষ্ঠীকে বরাত দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অনুমান করা হচ্ছে, আগামী মাসেই বন্দর নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু হয়ে যাবে।এই চুক্তি প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ভিজিনজাম বন্দর নির্মাণের জন্য আদানি পোর্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। ৫ বছরের জন্য এই চুক্তির প্রথম ধাপের কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে ওই বন্দরের ক্ষমতা বাড়াতে।
বর্তমানে এই বন্দরের ক্ষমতা ১০ লাখ টিইউই, তা বাড়িয়ে করা হবে ৩০ লাখ টিইউই। এই এই চুক্তি আর্থিক উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ আরও উন্নত হবে।
