আদিত্যের বিরুদ্ধে মিলিন্দ, নতুন প্রজন্মের দ্বৈরথ

0
144

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নতুন প্রজন্মের দ্বৈরথ দেখা যাবে মুম্বইয়ের ওরলি আসনে। সেখানে বর্তমান বিধায়ক শিবসেনার উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ওই আসনেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরাকে প্রার্থী করতে চলেছেন।

শিবসেনা নেতা সদা সরভঙ্কর জানিয়েছেন, শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। ওরলি গত দেড় দশক ধরে শিবসেনার দুর্গ হিসেবে পরিচিত। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সেখানে ৬৭ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন আদিত্য ঠাকরে। পেয়েছিলেন ৭২ শতাংশেরও বেশি ভোট। ন’মাস আগে কংগ্রেস ছেড়ে শিবসেনায় শামিল হওয়া মিলিন্দ দেওরাকে এবার সেই কঠিন আসনে দাঁড় করাতে চলেছেন একনাথ শিন্ডে। কংগ্রেসের রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হত মিলিন্দ দেওরাকে। কিন্তু ২০১৪ সাল থেকে আর ভোটে জিততে পারেননি মিলিন্দ দেওরা। ২০১৪ এবং ২০১৯ দু’বারই তিনি হেরেছিলেন শিবসেনার অরবিন্দ সাওয়ন্তের কাছে। এরপর কংগ্রেস ছেড়ে যোগ দেন শিবসেনায়।

 

ছবি  সৌজন্যে :সংগৃহীত