আদিনাথ মন্দির পুনরুদ্ধারে সরব শমীক 

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মালদহের পাণ্ডুয়ায় ঐতিহ্যশালী আদিনাথ মন্দির পুনরুদ্ধার নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
তাঁর আরও মন্তব্য, এর আগে বাইরের শাসকরা রাজ্যের একাধিক পুরোনো ইতিহাস বিজড়িত মন্দির ধ্বংস করেছে, আর বর্তমানে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ নির্দিষ্ট দিনে আদিনাথ মন্দিরে হামলা চালাচ্ছে। শমীকের আরও মন্তব্য, বর্তমানে আদিনাথ মন্দিরকে আদিনাথ মসজিদ বলে সারাবিশ্বে প্রচার করা হচ্ছে। এরপরই কেন্দ্র সরকার ও আর্চেওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে তাঁর অনুরোধ ওই জায়গায় সমীক্ষা চালিয়ে হিন্দুদের আদিনাথ মন্দির রক্ষা করা হোক।
কারণ এই মন্দির ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই যে করেই হোক  করা হোক।