আদিবাসী শাড়িতে র‍্যাম্পে ক্যাটওয়াকে মন্ত্রী জ্যোৎস্না

0
140

আদিবাসী পাঞ্চি শাড়িকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবার র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। অভিজাত বালুচরি, স্বর্ণচরির সঙ্গে ফ্যাশন শোয়ে পাঞ্চি শারি পরে মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করেছেন মন্ত্রী। সুতি এবং ক্ষেত্রবিশেষে তসরের তৈরি এই শাড়ি উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে পরে থাকেন আদিবাসী মহিলারা। সময়ের সঙ্গে সঙ্গে গণ্ডি ছাড়িয়ে অন্যত্রও জনপ্রিয় হয়েছে পরিধান।