আদিবাসী সাংসদের রক্তে মুখ্যমন্ত্রীকে স্বাগত : শমীক

0
112

উত্তরবঙ্গের তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নিয়েছেন। বাগডোগরা এয়ারপোর্টে দাঁড়িয়ে নাগরাকাটায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর আক্রমণের ঘটনায় এভাবেই রাজ্য প্রশাসনকে চরম আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির কথায়, মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ থেকে উপহার দেওয়া হয়েছে আদিবাসী সাংসদের রক্তে স্নান করিয়ে।শমীকের মন্তব্য, মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা করেছেন আজীবন। উত্তরকন্যায় ওয়ার রুম নেই কেন? কেন কোনোকিছুর জন্য কলকাতায় ছুটতে হচ্ছে ?