
ভূতুড়ে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের পাল্টা এবার রেশন কার্ডের মত আধার-এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ ভূতুড়ে ভোটারদের নাম তোলা নিয়ে এআরওদের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘুষ নেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী এআরও, ডিএমনের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন বলে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা অভিযোগ জানিয়েছেন। সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনামের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যের ভোটারের একই এপিক কার্ডে হরিয়ানা, গুজরাতের লোকের নাম তুলছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী কিভাবে চ্যালেঞ্জ করতে পারেন।
তাঁর অভিযোগ রাজ্যে ভোটার তালিকায় ভুতুড়ে নাম তুলেছে স্বয়ং তৃণমূলই। আর সেই নিয়ে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করছেন মুখ্যমন্ত্রী।







