ন্যায়বিচারের জন্য শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়। যাঁরা তথ্যপ্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরও জেলে ঢোকাতে হবে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও লিখেছেন নৃশংস ধর্ষণ ও খুনের পর এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু ঘটেছে তাতে শুধুমাত্র কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না। সবাই জানে পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে। তাছাড়া কিছু হয় না। তাই এই পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে দায়ী। তাঁর কথায় শুধুমাত্র পদত্যাগ করলেই হবে না, পুরো বিষযটিতে তাঁর ভূমিকা কতটা ঠিক তারও সঠিক তদন্ত হওয়া উচিত।









