আনন্দপুরে ফ্ল্যাটে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বছর ২১-র নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা। আনন্দপুর এলাকার একটি ফ্ল্যাটে আরেক বান্ধবীর সঙ্গে ভাড়ায় থাকেন। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ওই তরুণীর অভিযোগ ফ্ল্যাটে ঢুকে তার এক বান্ধবীর বন্ধু পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করে। ২৬ তারিখের ঘটনার পর ৮ তারিখ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More



