গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National আন্তর্জাতিকস্তরে মুখ খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    আন্তর্জাতিকস্তরে মুখ খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    0
    44
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এবার আন্তজাতিক স্তরে মুখ খোলার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তাঁর পেগাসাস নেই ঠিকই, কিন্তু তার কাছে সব খবর ঠিকই পৌঁছে যায়।

    কে কখন কি করছেন, কার সঙ্গে কথা বলছেন সব খবর তাঁর কাছে আছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেছেন বাউন্ডারির বাইরে গেলে ছক্কা তো খেতে হবে। তিনি বলেছেন ১৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। একটা পলিটিক্যাল পার্টির কথায় ইআর ওদের সাসপেন্ড করা হচ্ছে। অনেক ঘটনা ঘটছে কিন্তু এখনও মুখ খোলেন নি। সংসদীয় রাজনীতিতে কেউ যদি মনে করেন কারও অধিকার কেড়ে নেবেন, তাহলে তিনি প্রত্যাঘাত করবেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূল কংগ্রেস সংবিধান মেনে চলে। ছাব্বিশের পর কেন্দ্রে এই সরকার থাকবে না।

    তাঁর অভিযোগ নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়াকে শেষ করতে চায়। তাঁকে আঘাত করলে তিনি প্রত্যাঘাত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক স্তরে প্রচার করবেন। তবে কোনও কিছুই দেশের বিরুদ্ধে নয়।