আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
1354
Chief Ministers greetings on International Workers Day
Chief Ministers greetings on International Workers Day
বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মে দিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন সকল শ্রমিক ভাই-বোনকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন শ্রমিকরা সমাজের সম্পদ। তাঁদের নিয়ে সমাজ ও দেশ গর্বিত। তিনি সবসময় শ্রমিকদের পাশে থাকেন। তিনি আরও লিখেছেন  বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’র মতো যুগান্তকারী প্রকল্প চালু করা থেকে কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত রাজ্যের ৫৯ লক্ষ গ্রামীণ শ্রমিকের টাকা রাজ্য নিজস্ব তহবিল থেকে মিটিয়েছে।