
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই মুখ্যসচিবের কাছ থেকে মেল এসেছে আর জি কর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে।
তবে, সেই চিঠিতে শর্ত দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে আন্দোলনারীদের ৩০ জন নয়, ১৫-র সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী। এমনকি ওই বৈঠকে সরাসরি সম্প্রচার নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। জানানো হয়েছে স্বচ্ছতার স্বার্থে বৈঠকে ভিডিও রেকর্ডিং করে রাখা যেতে পারে। মুখ্যসচিব মনোজ পন্থ-র সাক্ষরিত ওই মেলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে খোলা মনে আলোচনা করতে চান, এবং রাজ্য সচিবালয় নবান্নে তিনি অপেক্ষা করছেন। আন্দোলনকারীদের তরফ থেকে বার্তা পাওয়ার জন্য। এই চিঠির পর মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে আন্দোলনরীদের মধ্যে। কারণ এর আগেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে তরফে একটি মেল পাঠানো হয়, যেখানে বলা হয়েছে আন্দোলনের জন্য কাজ করছেন না এমন ডাক্তারি ছাত্র ছাত্রীদের তালিকা বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে পাঠানোর জন্য। সবমিলিয়ে টানা পোড়েন বাড়ছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং রাজ্য স্বাস্থ্য প্রশাসনের মধ্যে।
