
আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করে কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন স্বস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক। বুধবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।
চিকিৎসকদের ধনমিঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। দেখা করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুহৃতা পালের সঙ্গে। আরজি কর থেকে বেরোনোর সময় কৌস্তভ নায়েক বলেছেন আন্দোলকারীদের অনেক দাবি মানা হয়েছে। কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জায়গা খোলা রয়েছে। পাশাপাশি এটাও জানিয়েছেন সব বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে। আন্দোলকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর ঘুরে দেখেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।
