আন্দোলনে রাম-বাম ঢুকে রাজনীতি করছে, তোপ রচনার, শতাব্দীও

0
558
rachana satabdi raam baam
rachana satabdi raam baam

সাধারণের আন্দোলনে রাম-বাম ঢুকে রাজনীতি করছে। অভিযোগ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ৫০০ জন সাধারণ মানুষের প্রতিবাদের মধ্যে ৩০ জন রাম বাম ঢুকে পড়ছে মুখোশ পরে।

তারাই প্রতিবাদ ছেড়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে রাজনীতি শুরু করে দিচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলের অভিনেত্রী সাংদ রচনা। যেখানে সবার দাবি করছে দোষীর ফাঁসি হোক, সেখানে যে মুখ্যমন্ত্রী বাংলার জন্য এত কাজ করেছেন তাঁকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের আরেক অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় বলেছেন সবাই চাইছেন আর জি করকাণ্ডে দোষীর ফাঁসি হোক। তবে তাঁর দাবি এই আন্দোলন সরকার বদলানোর নয়, সমাজ বদলানোর