
লোকসভা ভোটে আম আদমি পার্টির প্রচার সঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা নির্বাচন কমিশন।আর এই নিয়ে সরব হয়েছেন আপ নেতৃত্ব।
রবিবার আপ দাবি করেছে, নির্বাচন কমিশন দলের লোকসভা প্রচার সঙ্গীত জেল কে জওয়াব মে হাম ভোট দেঙ্গে নিষিদ্ধ করেছে। তবে কেন আপের নির্বাচনী সঙ্গীতকে নিষিদ্ধ করা হয়েছে, তা এখন কমিশনের তরফে জানানো হয়নি।অন্যদিকে সাংবাদিক সম্মেলন করেন আপ নেত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেন বলেছেন, সম্ভবত এই প্রথম নির্বাচন কমিশন কোনও দলের প্রচার সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গানটিতে বিজেপির উল্লেখ নেই। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। তবে এরমধ্যে রয়েছে বাস্তব কিছু ঘটনা। যা বিজেপি মেনে নিতে পারেনি। এখান থেকেই স্পষ্ট যে দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে, আপের প্রচার সঙ্গীত ছিল দু মিনিটের। গেয়েছেন আপ বিধায়ক দিলীপ পাণ্ডে। বৃহস্পতিবার দলের সদর দফতরে গানটি প্রকাশ করা হয়েছিল।
