আবারও রাজ্যে প্রধানমন্ত্রী, রবিতে ৪ সভা

0
163
abar o rajje prodhan montri
abar o rajje prodhan montri

চতুর্থ দফার ভোটের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে কলকাতায় পৌঁছে রাজভবনে রাত্রিবাসের পর রবিবার প্রধানমন্ত্রীর পরপর ৪ টি সভা রয়েছে।

রবিবার সকাল থেকে ব্যারাকপুর, হুগলি, আরামবাগ এবং হাওড়ায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি। ভোট ঘোষণার পর এই নিয়ে নবমবার রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে যান নিয়ন্ত্রণ থাকছে কলকাতার বেশ কয়েকটি রাস্তায়। শনিবারের পাশাপাশি রবিবারও সকাল থেকেও বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।