
মাঝেমধ্যেই অতীত থেকে ভেসে ওঠে বলিউড নায়ক সালমান খানের কোনো প্রেমিকা বা ফলোয়ারের খবর। তেমনই একজন প্রাক্তন মিস ইউনিভার্স অভিনেত্রী সুস্মিতা সেন।
ভাইজানের প্রতি সুস্মিতার পুরনো প্রেমের কথা সবাই জানেন। সালমান-সুস্মিতা কাজ করেছেন ১৯৯৯ সালে বিবি নম্বর ওয়ান সিনেমায়। যদিও ওই সিনেমা মুক্তির আরো আগে থেকেই নায়কের গুণমুগ্ধ ফ্যান ছিলেন সুস্মিতা। নায়কের প্রতি ভালোলাগা অল্পবয়সে একতরফা প্রেমের পর্যায়ে ছিল বলেও জানিয়েছিলেন তিনি।অভিনেত্রী বলেছেন, পকেট মানি দিয়ে সালমানের পোস্টার কিনতেন। সেই সময় ম্যায়নে প্যায়ার কিয়া মুক্তি পেয়েছিল। তাই সুস্মিতার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ একটাই, সালমান ওই পায়রাকে ছুঁয়েছেন।সুস্মিতার ভাষ্য, তার বাবা-মাও তার এই সালমানপ্রীতিকে কাজে লাগিয়েছেন। তিনি জানিয়েছেন, সুস্মিতাকে বাবা-মা ভয় দেখিয়ে বলতেন, হোমওয়ার্ক সময়মত না করলে তারা সালমানের পোস্টার ছিঁড়ে ফেলবেন। সুস্মিতা ভয়ে হোমওয়ার্ক করতাম। বাসার সবার কথায় ওঠবস করেছেন শুধু সালমানের পোস্টার বাঁচানোর জন্য। বাড়ি সাজানোর সময় বা রং করানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতাম, যাতে পোস্টার নষ্ট না হয়। সুস্মিতার কথায়, মানুষটির প্রেমে পড়েছিলেন।উল্লেখ্য,সালমানের ৫৯তম জন্মবার্ষিকী গেছে ক দিন আগে। এদিকে বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলর হিসেবে যার নাম অনেক বেশি চর্চিত।কাজের সাফল্য, একের পর এক প্রেম, আইনি জটিলতা নিয়েও সালমান আলোচনায় থাকেন বরাবর।আর ১৯৮৯ সালে ম্যায়নে পেয়ার কিয়া দিয়ে সিনেমায় পা রেখেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্রে।
গত তিন দশকের বেশি সময়ে একশর বেশি সিনেমা করেছেন সালমান। আগামী বছর রোজার ঈদের দিন মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা,সিকান্দার।








