
দুজনেই সেলিব্রিটি, সদ্য ভোটে জিতে হয়েছেন সাংসদ। দেব, রচনার এমন সাফল্যে উচ্ছ্বসিত আরবানার বাসিন্দারা।
ফল বেরতেই দুই সেলিব্রিটি সাংসদকে ফেলিসিটেড করেছেন আরবানা আবাসনের বাসিন্দারা। নিজেদের আবাসনের কমিউনিটি হলে জমজমাট অনুষ্ঠানে কেক কেটে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেব, রচনা দুজনেই জানিয়েছেন তাঁরা একে অপরের প্রতিবেশী। প্রত্যেকদিন চরম ব্যস্ততার মধ্যে কাটে তাঁদের। এরইমধ্যে আবাসনের বাসিন্দাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। দেব-র সংসদ অভিজ্ঞতা থাকলেও প্রথমবার সংসদে যাওযার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
