আবাসের সমীক্ষায় দিকে দিকে বিক্ষোভ, বিডিও-র বিরুদ্ধে নালিশ

0
193
আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অভিযোগ প্রকৃত প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে পাকা বাড়ি থাকা সত্ত্বেও অলিকায় নাম তোলা হচ্ছে।
যদিও বিডিও-র দাবি জেলাস্তর থেকে আসা তালিকার ভিত্তিতেই সমীক্ষা চলছে। এদিকে ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিজেপির অভিয়োগ আবাস যোজনার টাকা গ্রামবাসীদের দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ওই বিডিও। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলেছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা।
আবাসের সমীক্ষা ঘিরে কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূল। কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ।
ছবি  সৌজন্যে : নিজস্ব