গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata আবাসে ক্ষোভের আগুন সর্বত্র, অনুব্রত-র ক্ষোভ, নতুন নির্দেশিকাও

    আবাসে ক্ষোভের আগুন সর্বত্র, অনুব্রত-র ক্ষোভ, নতুন নির্দেশিকাও

    0
    137
    উত্তর থেকে দক্ষিণ আবাস যোজনায় ক্ষোভের আগুনের মধ্যে অনুব্রত মণ্ডলের কড়া বার্তার পরেই নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। কোথাও বিডিও অফিস ঘেরাও, কোথায় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ চলছে।
    মানবাজার, পরুলিয়া, অণ্ডাল, গোঘাট, মথুরাপুর থেকে রামপুরহাট আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভের একই ছবি। প্রত্যেকের একটাই অভিযোগ যাদের পাকা বাড়ি রয়েছে স্বচ্ছল পরিবার তাদেরই আবাসের বাড়ি দেওয়া হচ্ছে, তালিকা থেকে বাদ পড়ছেন যোগ্যরা। বিষয়টি নিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন টাকার বিনিময়ে যোগ্যদের বাদ দেওয়া হলে দিদিকে বলো বা দুয়ারে সরকারে অভিযোগ জানাতে। এদিকে দিকে দিকে বিক্ষোভ শুরু হতে নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। আবাসের তালিকা থেকে বাদ দেওয়া নাম আবারও খতিয়ে দেখা হবে।
    বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যায় তারজন্য গ্রাম পঞ্চায়েতভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সচিবালয়ের তরফে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব