ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি গ্রহণ করা হবে না, নির্বাচন কমিশনের এই সাম্প্রতিক নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্ত কেবল অনৈতিকই নয়, বরং সুপ্রিম কোর্টের নির্দেশিকারও অবমাননা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করছে।
গ্রাম থেকে শহর
News & Much More






