
দুই বছর পর বীরভূমে নিচুপট্টির বাড়িতে ফিরেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা পৌঁছে গিয়েছেন নিজের বাড়িতে।
তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা ও তৃণমূলের কয়েকজন সংগঠনিক নেতা। কলাকাতা বিমানবন্দর থেকে শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছেছে অনুব্রতর কনভয়। তাঁর পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। তাঁদের স্বাগত জানাতে সকাল থেকে নিচুপট্টির বাড়ি, পার্টি অফিসে দলীয় নেতা-কর্মীর ভিড় ছিল চোখে পড়ার মতো। ফুল, শাঁখ, উলুধ্বনিতে তাঁকে স্বাগত জানানো হয়েছে। তাঁর নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতে ত্রিস্তরীয় নিরাপত্তা বসানো হয়েছে। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়িতে প্রবেশ করার সময় কেঁদে ফেলতে দেখা গিয়েছে অনুব্রত মন্ডলকে। পায়ের সমস্যা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেড় বছর পরে তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল।
