
সাইকেল ও বাইকের সংঘর্ষে ১ সাইকেল আরোহীর জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙার বিড়া মোড়ে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
ঘটনার পরই ঘাতক বাইক চালককে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কার্যত হিমশিম খায় পুলিশ। জানা গিয়েছে শনিবার রাতে আমডাঙার বিড়া মোড়ের বালিসা এলাকায় একটি বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে ওই সাইকেল আরোহী। এরপরই পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। এরপরই পরিস্থিতি নিয়ন্তনে এনে ওই ব্যক্তিকে উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
