
বাঁকড়ার পর এবার হাওড়ার আমতায় ফের কারখানায় আগুন। মঙ্গলবার গভীর রাতে আমতার নতুন রাস্তার মোড়ের কাছে প্লাস্টিক পাইপ তৈরির কারখানায় আগুন লাগে।
প্রচুর প্লাস্টিকের পাইপ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। দাউদাউ করে তা জ্বলতে থাকে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিনের প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই কারখানায় আগুন লাগে। ৭ ফেব্রুয়ারি বাঁকড়ায় আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছিল চটের বস্তা তৈরির কারখানা।








