
বাগান পাহারার থাকা এক ব্যক্তিকে গলা কেটে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে মালদার ইংরেজবাজারে। জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মহদিপুরে রাতে আমবাগানে পাহারায় ছিলেন বছর ৬০-র রাধেশ্যাম ঘোষ।
অভিযোগ সেই সময় কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। গলা কেটে খুন করে বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কয়েকদিন আগে ওই ব্যক্তির জামাইয়ের সঙ্গে মোথাবাড়ি থানা এলাকায় কয়েকজন যুবকের বচসা হয়। তার জেরেই এই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই ২ জনকে আটক করে জেরা শুরু করেছে তদন্তকারী অফিসাররা।
