আমরণ অনশনে আরও ২ জুনিয়র ডাক্তার

0
249

অষ্টম দিনে পা দিয়েছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। এরই মধ্যে নবমীর রাতে নতুন করে আমরণ অনশনে যোগ দিয়েছেন আরও দু’জন জুনিয়র চিকিৎসক।

তাঁরা হলেন, পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। পরিচয় শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আর আলোলিকা কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি। তাঁরা জানিয়েছেন, সরকার যত দিন পর্যন্ত না তাঁদের দাবি মেটাচ্ছেন তত দিন এ ভাবেই জীবনকে বাজি রেখে এগিয়ে যাবেন একে একে। ১০ দফা দাবিতে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন চিকিৎসক। পর দিন যোগ দিয়েছিলেন আর জি কর-র চিকিৎসক অনিকেত মাহাত, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে আর জি করে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে স্নিগ্ধারও।

পরে শুক্রবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরও দু’জন। বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট ।

ছবি  সৌজন্যে : নিজস্ব