গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আমলাতন্ত্রের অপব্যবহারের পদক্ষেপ চেয়ে চিঠি জোতির্ময়-র 

    আমলাতন্ত্রের অপব্যবহারের পদক্ষেপ চেয়ে চিঠি জোতির্ময়-র 

    0
    170
    পশ্চিমবঙ্গে প্রশাসনিক বৈঠকের রাজনীতিকরণ এবং আমলাতন্ত্রের অপব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমানাথানকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জোতির্ময় সিং মাহাতো।
    চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে সরকারি পরিকাঠামো, আমলাতন্ত্র সমস্ত কিছু ভেঙে পড়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও এই দুর্নীতিকে প্রশয় দিচ্ছে। জোতির্ময়-র আরও অভিযোগ, রাজ্যের সমস্ত সরকারি দফতরের আমলাদের দুর্নীতিতে নামিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যে সমস্ত আমলারা দুর্নীতিতে সরকারকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে তাঁদের মুখ্যমন্ত্রী নবান্নে আলাদা পদে বসিয়ে রেখেছেন। যাদের মধ্যে অন্যতম রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই ধরণের ঘটনা রাজ্যের ব্যবস্থার প্রতি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যা রাজ্যের মান নষ্ট করে।একইভাবে সাম্প্রতিককালে আর জি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বাস্থ্য দফতরের কঙ্কালসার রূপ প্রকাশ্যে এসেছে।যেখানে নিজের কর্মস্থলেই সুরক্ষিত নন একজন চিকিৎসক।