আমাকে একটু স্মৃতিকাতর থাকতে দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেট্রোর তিন রুটের উদ্বোধনের আগে কলকাতা মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকার সময়ে কলকাতার বিভিন্ন প্রান্ত জোকা, গড়িয়া, এয়ারপোর্ট, সেক্টর ফাইভকে জুড়ে একটি ইনট্রা-সিটি মেট্রো গ্রিডের নকশা করা হয়েছিল। সেই অনুযায়ী একাধিক করিডর পরিকল্পনা ও মঞ্জুরি, তহবিল জোগান এবং কাজের সূচনাও করেছিলেন। পোস্টে মুখ্যমন্ত্রী হিসেবে প্রকল্প বাস্তবায়নের অংশীদার হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যের তরফে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন, নানা প্রশাসনিক জট কাটানো, সবদিকেই সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার সমন্বয় সাধনে মুখ্যসচিবরা ধারাবাহিকভাবে বৈঠক ডেকেছেন বলেও জানিয়েছেন তিনি। রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনা করেছিলেন মখ্যমন্ত্রিত্বে এসে তারই পূর্ণতা দেখেছেন। পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে তাঁর পথচলা দীর্ঘদিনের। এই দিনে তাই একটু নস্ট্যালজিক হতে দিন।
গ্রাম থেকে শহর
News & Much More



