আমিরের ডিপফেক ভিডিও, অভিযোগ দায়ের মুম্বই পুলিশের

0
251
aamir khan deepfake
aamir khan deepfake

আমির খানের ডিপফেক ভিডিও নিয়ে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সম্প্রতি আমির খানের ডিপফেক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে।

বিষয়টি নজরে আসতেই সরব হয়েছিলেন অভিনেতা। তাঁর টিমের তরফে মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানানো হয়েছিল।এবার মুম্বইয়ের খার থানায় পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে ৪১৯ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করেছে। ২৭ সেকেন্ডের আমির খানের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা সম্ভবত এআই সাহায্যে তৈরি করা হয়েছে। যেখানে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, ভারত একটি গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কমপক্ষে ১৫ লাখ টাকা থাকবেই। আমির খান এর আগে সত্যমেব জয়তে টক শো সঞ্চালনা করতেন। সেখানে দেশের সামাজিক সমস্যাকে তুলে ধরতেন তিনি। ফেক ভিডিয়োতে আমির খানের যে ফুটেজ দেখা গিয়েছে, তার আবহসঙ্গীত এবং অভিনেতার টক শোয়ের প্রচারের ক্লিপিং থেকে নেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাঁর কণ্ঠস্বরটি বদল করা হয়েছে।