আমৃত্যু জেলেই কাটাতে হবে সঞ্জয়কে

0
229

আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শিয়ালদহে আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে জানিয়েছেন তাঁর অপরাধের জন্য তাঁকে সারাজীবন জেলেই থাকতে হবে। তবে তিনি মনে করেন না এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। আদালতে আর জি করকাণ্ডের ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করেছিল সিবিআই।