আমেঠিতে গান্ধী পরিবারের জামাইয়ের নামে পোস্টার

0
212
Poster of Gandhi familys Jamaiyargram in Amethi
Poster of Gandhi familys Jamaiyargram in Amethi

আমেঠি রবার্ট বঢরা চায়। উত্তরপ্রদেশে আমেঠির কংগ্রেসের কার্যালয়ের বাইরে গান্ধী পরিবারের জামাইয়ের নামে পোস্টার ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

আমেঠী থেকে কংগ্রেস কাকে প্রার্থী করবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিজেপি এই আসনে স্মৃতি ইরানিকে প্রার্থী করলেও কংগ্রেসে এখনও প্রার্থী বাছাই নিয়ে টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে বুধবার আমেঠীতে কংগ্রেসের কার্যালয়ের বাইরে গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার নামে পোস্টার পড়েছে। সেই পোস্টারে দাবি করা হয়েছে, আমেঠীর মানুষ রবার্ট বঢরাকেই চাইছেন। কয়েকদিন আগেই অমেঠী থেকে প্রার্থী হতে চেয়ে নিজের মতামত জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। তিনি দাবি করেছিলেন, আমেঠীর মানুষ তাঁকে সেখানকার সাংসদ হিসেবে চাইছেন। কারণ অনেক দিন ধরেই তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আমেঠীতে কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। জনসেবামূলক কাজ করেছেন। তাই মানুষ চাইছেন, তিনি যেন রাজনীতিতে যোগ দেন। সেই দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় জাতীয় রাজনীতিতে।