গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk আমেঠি থেকে লড়াই করুক রাহুল, কটাক্ষ শাহ 

    আমেঠি থেকে লড়াই করুক রাহুল, কটাক্ষ শাহ 

    0
    168
    Let Rahul Kataksh Shah fight from Amethi
    Let Rahul Kataksh Shah fight from Amethi
    কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এভাবেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
    ইতিমধ্যে কেরলের ওয়ানড় থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। কিন্তু এখনও আমেঠি কেন্দ্রে দাঁড়াবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।এরমধ্যেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, তিনি মনে করেন লোকসভা ভোটে আমেঠি আসনে লড়া উচিত রাহুল গান্ধীর। বুধবার কংগ্রেস নেতা দাবি করেছিলেন, আসন্ন নির্বাচনে ১৫০টির বেশি আসন পাবে না বিজেপি। এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন অমিত শাহ। তিনি দাবি করেছেন, সাধারণ ভোটার থেকে সংবাদমাধ্যম, কারও বুঝতে বাকি নেই, কেন আমেঠি আসনে প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধী। অন্যদিকে ইভিএমের অপব্যবহার প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কংগ্রেস তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থানে একই ইভিএম ব্যবহার করে নির্বাচনে জিতেছে।যখন তারা নির্বাচনে হেরে যায় তখন ইভিএমের অপব্যবহারের অভিযোগ তোলে।