আমেরিকায় দুর্ঘটনায় মৃত ৩ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া

0
206
3 students of Indian origin died in an accident in America
3 students of Indian origin died in an accident in America

আমেরিকায় পথ দুর্ঘটনায় ৩ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত আরও হয়েছেন আরও দুই ছাত্র।

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে জর্জিয়ার আলফারেটা শহরে। দুর্ঘটনার সময় পড়ুয়াদের গাড়িটির গতি খুবই বেশি ছিল। যার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তারপর উলটে যায়। গাড়িতে থাকা ৫ জন আলফারেটা হাই স্কুল ও জর্জিয়া ইউনিভার্সিটির পড়ুয়া। মৃতদের নাম আরিয়ান জোশি, শ্রীয়া আভাসারলা ও আনভি শর্মা। তাদের মধ্যে আরিয়ান জোশি ও শ্রীয়া আভাসারলা দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নিয়ে গেলে পরে আনভি শর্মার মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন রিথওয়াক সোমপল্লী, মহম্মদ লিয়াকত। সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন মহম্মদ লিয়াকতই। এখনও হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে জর্জিয়া পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি খুব বেশি ছিল। সেই কারণে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।