
ভয়াবহ দুর্ঘটনায় গুজরাটের ৩ জন মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিল কাউন্টিতে। এই ঘটনায় একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গ্রিনভিল কাউন্টি পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন, রেখাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল এবং মণীষাবেন প্যাটেল। জানা গিয়েছে উড়ালপুল দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ২০ ফুট নীচে একটি গাছের উপর পড়ে এসইউভি। আর সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে গুজরাটের তিন মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাড়ি থেকে তিন মহিলার দেহ উদ্ধার করে। ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।








