
আমেরিকার ৫১ তম অঙ্গরাজ্য হবে কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইস্তফার পরেই প্রতিবেশী দেশকে প্রস্তাব আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর তাঁর এমন বার্তা প্রকাশ্যে আসতেই বিশ্ব রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর সোশাল মিডিয়ায় কানাডাকে বার্তা বিশেষ বার্তা দিয়েছেন ডোলান্ড ট্রাম্প। তিনি লিখেছেন, কানাডার জনগণ চান তাদের দেশ যেন আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে ওঠে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য যে বিরাট বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দেওয়া দরকার তা আমেরিকা আর সহ্য করতে পারে না। জাস্টিন ট্রুডো এটি জানেন এবং সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, কানাডা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের কোনও বাণিজ্য শুল্ক দিতে হবে না। করের পরিমাণ অনেক কমে যাবে। এছাড়া চিন ও রাশিয়ার জাহাজ কানাডাকে সর্বদা ঘিরে রাখে। আমেরিকার সঙ্গে যুক্ত হলে পূর্ণ নিরাপত্তা পাবে কানাডা।
একত্রে আমেরিকা এবং কানাডা এক মহান দেশ হয়ে উঠবে। উল্লেখ্য, নভেম্বরও কানাডাকে একই প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও জাস্টিন ট্রুডো সে প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন।
