আয়ের রেকর্ডে বাজিমাত গ্লাডিয়েটর টু

0
177
The revenue record was beaten by Gladiator II
The revenue record was beaten by Gladiator II

রাসেল ক্রোকে নিয়ে গ্লাডিয়েটর নির্মাণের দু’ যুগ পর রিডলি স্কট তৈরি করেছেন গ্লাডিয়েটর টু। ছবিটি ব্রিটেনসহ বিশ্বের ৬৩টি দেশে মুক্তি পেয়েছে।

১৫ নভেম্বর মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে বিশাল ওপেনিং নিয়ে রেকর্ড সৃষ্টি করেছে।পল ডারগারাবেদিয়ান, কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্টের মতে, সিনেমাটি চলতি সপ্তাহে বিশ্বব্যাপী আয়ের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।৬৩টি দেশে প্রথম দিনেই ৮৭ মিলিয়ন ডলার আয় করেছে গ্লাডিয়েটর টু।

এটি প্যারামাউন্ট পিকচার্সের একটি আর-রেটেড সিনেমার সবচেয়ে বড় আন্তর্জাতিক ওপেনিং। মুক্তির প্রথম দিনে রিডলি স্কটের ক্যারিয়ারেও সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি এটি। রাসেল ক্রো অভিনীত ম্যাক্সিমাস চরিত্রটি মারা যাওয়ার ২০ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্লাডিয়েটর টু।এতে বলা হয়েছে ম্যাক্সিমাসের ছেলে লুসিয়াস ভারাসের দুঃসাহসিক অভিযাত্রা।রোমান সাম্রাজ্য দ্বারা তার বাড়িঘর ধ্বংস করা হয়।তারই প্রতিশোধ নিতে সে একজন গ্লাডিয়েটর হয়ে ওঠে।তার রাজকীয় পরিচয় লুকিয়ে রেখে সে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে।এই সিনেমাটিতে লুসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল।রোমান সেনাপতি আকাসিয়াসের চরিত্রে পেদ্রো পাসক্যাল,লুসিয়াসের মায়ের চরিত্রে কনি নীলসেন অভিনয় করেছেন। এছাড়াও ডেনজেল ওয়াশিংটন,ফ্রেড হেচিঙ্গার, জোসেফ কুইনের মতো তারকাদের অভিনয় দেখা যাবে ছবিটিতে।