
দুর্গাপুজোয় জাঁকজমক বাড়ানোর ডাক দিয়েছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। আর জি করকাণ্ডে বিক্ষোভ আন্দোলনের মধ্যে অশোকনগরের বিধায়কের এমন মন্তব্যে চর্চা শুরু হয়েছে।
তিনি বলেছেন যাঁরা বলছেন উৎসবে নেই, তাঁদের চ্যালেঞ্জ আরও ভাল করে উৎসব করে দেখানো হবে। গত বছর যা আলো ছিল, এবার তার থেকেই বেশি হবে। প্রমাণ করতে হবে, উৎসবে সবাই আছে। মধ্যমগ্রামে পুজো বৈঠকে এমনই মন্তব্য করেছেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর দাবি অশোকনগরের একটি পুজো কমিটি পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেও, টাকা নেওয়ার জন্য তাঁর পিছনে ঘুরছে। এখনও পর্যন্ত অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটিই পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। বাইট: নারায়ণ গরুপাচারের টাকা থাকলে তো উৎসব বড় হবেই। নারায়ণ গোস্বামীকে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন মানুষকে এইভাবে উত্তেজিত না করতে, তাহলে এরফল আরও খারাপ হবে। বাইট: সুকান্ত





