আরও ৭ দিন আর জি কর লগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা

0
165
ARO 7 DIN RG KAR LAGOA ELAKAY JOMAYET A NISHEDGAGA
ARO 7 DIN RG KAR LAGOA ELAKAY JOMAYET A NISHEDGAGA
২৭-এ নবান্ন অভিযানের আগে আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা আরও ৭ দিন বাড়ালো কলকাতা পুলিশ। বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড, শ্যামবাজার মোড়ে জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
ন্যায় সংহিতার ১৬৩ ধারা যেটি আগে ১৪৪ ধারা হিসেবে পরিচিত ছিল সেই ধারা হাসপাতালে ভাঙারের পর আর জি কর সংলগ্ন এলাকায় আগেই জারি করা হয়েছিল ১৮ তারিখ থেকে। ২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত সেই নির্দেশ কার্যকর ছিল। তারই মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। ওই এলাকাগুলোয় ৫ জনের বেশি কেউ জমায়েত করতে পারবে না। নির্দেশিকায় আরও একবার স্পষ্ট করা হয়েছে।