গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আরজি করের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস

    আরজি করের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস

    0
    482

    আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তমাখা গ্লাভস দিয়ে কি করে রোগী পরিষেবা দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের।

     অভিযোগ, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। এদিকে জুনিয়র ডাক্তারদের এই অভিযোগের পর তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এর আগেও আরজি করে এই ধরনের অপরিষ্কার গ্লাভসের জোগান দেওয়া হত। অভিযোগ আরজি করের ইন্টার্ন দেবারুণ সরকার এক রোগীর চিকিৎসার সময় রক্তমাখা গ্লাভস দেখতে পান। তিনি জানিয়েছেন, হাসপাতালে এক জন এইচআইভি রোগী এসেছিলেন। তাই তাঁর রক্ত নেওয়ার জন্য গ্লাভস চেয়েছিলেন। প্যাকেট থেকে বার করা প্রথম গ্লাভসটাই ছিল নোংরা। ভেবেছিলেন, কেউ রাতে কাজ করে ভুলবশত নতুন গ্লাভসের সঙ্গে সেটি রেখে দিয়েছেন। সেই গ্লাভস ফেলে অন্য গ্লাভস নেওয়ার পরেও দেখেছেন রক্তমাখা। ওই প্যাকেটের প্রায় সব গ্লাভসেই একই সমস্যা রয়েছে। নার্সকে জিজ্ঞাসা করায় তিনি জানান, বৃহস্পতিবার সকালেই সেই প্যাকেট খোলা হয়েছে। অর্থাৎ, রক্তমাখা গ্লাভসই হাসপাতালে এসেছে। হাসপাতালের সুপারকেও বিষয়টি জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এই ধরনের নানা সমস্যার স্থায়ী সমাধান চেয়েই তাঁরা আন্দোলন করছেন। এক আন্দোলনকারী বলেন,রক্তমাখা গ্লাভস ব্যবহার করে রোগীর চিকিৎসা করতে হলে এইচআইভি, হেপাটাইটিসের মতো রক্তবাহী রোগ ছড়ানোর সম্ভাবনা প্রবল। এ প্রসঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেছেন, সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। এই গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতেও বলা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।