আরজি করের প্রধান-প্রাক্তন সুপারকে সিবিআই জেরা 

0
210
NEET 3 doctors arrested by CBI
NEET 3 doctors arrested by CBI

আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পালমোনারি মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে জেরা করেছে সিবিআই।

এ ছাড়া, হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের এক মহিলা অধ্যাপকও সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়ে ছিলেন।সিবিআই দফতরে ডাকা হয়েছে টালা থানার অফিসার ইন-চার্জকেও। তদন্তের কিছু নথি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে গিয়েছেন তিনি।এর আগে বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের বেশ কয়েক জন আধিকারিককে তলব করেছিল সিবিআই। ডাকা হয়েছিল কয়েক জন চিকিৎসক-পড়ুয়াকেও। তলব অনুযায়ী নির্দিষ্ট সময়ে সিজিও কমপ্লেক্সে তাঁরা হাজির হন সূত্রের খবর, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সম্বন্ধে তাঁরা কে কী জানেন, কী ভাবে ঘটনার খবর পেলেন, ঘটনার দিন কে কোথায় ছিলেন, সেই সংক্রান্ত বয়ান রেকর্ড করছে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই দফতরে গিয়েছেন আরজি করের চার জন চিকিৎসক-পড়ুয়াও। তাঁদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক সিবিআই তলব প্রসঙ্গে বলেছেন, তাঁকে ডাকা হয়েছিল। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। যা যা জিজ্ঞাসা করা হয়েছে, জানিয়েছেন। তবে সিবিআই দফতরে তাঁকে কী জিজ্ঞাসা করা হয়েছে, তা প্রকাশ্যে বলতে চাননি ওই অধ্যাপক।অন্যদিকে ঘটনার পর আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, হাসপাতালে তিনি প্রভাবশালী। তাঁর সম্পর্কেও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।তারপরেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে পাঠিয়েছে সি বি আই।