
আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মেনে নিয়েছেন সিপি বিনীত গোয়েল। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন অত্যন্ত ঘৃণ্য অপরাধ ঘটানো হয়েছে।
অপরাধী যাতে সর্বোচ্চ সাজা পায়, সেটা পুলিশ দেখবে। ধর্ষণ এবং খুনের অভিযোগে মামলা শুরু হয়েছে। তদন্তে আরও তথ্য সামনে আসবে। তিনি আরও জানিয়েছেন সকাল সাড়ে ১০টায় টালা থানায় খবর আসে। জানা যায় চেস্ট ডিপার্টমেন্ট এক মহিলার দেহ পড়ে রয়েছে। তারপরেই ঘটনাস্থলে যায় পুলিশ। সারারাত ধরে তদন্ত এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে একজনকে ধরা হয়েছে। ময়নাতদন্তের জন্য তিন জন ডাক্তারের বোর্ড গঠন করা হয়েছিল। পুরো ময়না তদন্ত ভিডিওগ্রাফি করা হয়েছে। ভিডিওগ্রাফি করার সময় পরিবারের সদস্য এবং ছাত্ররা সাক্ষী হিসেবে ছিলেন। বিনীত গোয়েল আরও জানিয়েছেন পুলিশের কোনও কিছু লুকোনের নেই, সবই স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। পরিবারের সব দাবি মেনে নিতেও প্রস্তুত পুলিশ। পরিবার অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চাইলেও আপত্তি নেই।
