আরজি করে শ্বাসরোধ করে খুন, যৌন হেনস্থাও

0
235
Murder by RG strangulation sexual harassment
Murder by RG strangulation sexual harassment

আরজি কর মেডিক্যাল কলেজে নিহত চিকিৎসক পড়ুয়ার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। তাঁর দেহে যৌন হেনস্থা’র প্রমাণও মিলেছে।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল।এমনকি, তাঁর যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ যে করানো হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ময়নাতদন্ত রিপোর্টে।নিহত চিকিৎসক পড়ুয়ার দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী,তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল।মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে।রিপোর্টে আরও বলা হয়েছে, চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল।শরীরে আরও কিছু অংশেও জমাট বেঁধেছিল রক্ত। চিকিৎসক পড়ুয়াকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রিপোর্টে লেখা রয়েছে তা-ও।যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল ,রিপোর্টে লেখা পেনিট্রেশন-ইনসারশন,বলেও উল্লেখ রয়েছে।রিপোর্টে লেখা হয়েছে, নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানাল থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে। তবে সেই তরল কী, তার উল্লেখ নেই রিপোর্টে।অন্যদিকে,নির্যাতিতার শরীরের একাধিক হাড় ভাঙার যে সব কথা উঠে আসছিল, ময়নাতদন্তের রিপোর্টে তেমন হাড় ভাঙার কোনও উল্লেখ নেই।